রিসেট

এফএ কাপে লিভারপুরের বিদায়

প্রকাশিত: ৮ জানুয়ারি (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্পোর্টস ডেস্ক
সোমবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে লিভারপুল। উলভারহ্যাম্পটনের হয়ে গোল করেন জিমিনেজ(৩৮মি.) এবং নেভস(৫৫মি.)। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন অরিগি(৫১মি.)। লিভারপুলের মাঠে ৩৮ বছর পর প্রথমবারের মত জয় পায় উলভারহ্যাম্পটন। আগের ছয় ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি  (তিন ড্র ,তিন  হার) সফরকারীরা। এর আগে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ২০ ম্যাচ অপরাজেয় ছিল ক্লপের শিষ্যরা। লীগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরে জয়রথ থামে লিভারপুলের।