রিসেট

দৌলতপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

প্রকাশিত: ৩ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামে ওই স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনার ৫দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধর্ষিতার পরিবার সুত্রে জানাযায়, গত শনিবার সকাল ৯টার দিকে প্রতিবন্ধী আকরাম হোসেনের বাড়িতে প্রতিবেশী সাহারুল ইসলামের ছেলে সুজন (২০) প্রবেশ করে। এসময় বাড়িতে তাকে একা পেয়ে প্রতিবন্ধী আকরাম হোসেনের ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার পিতা আকরাম হোসেন ধর্ষণের ঘটনা দেখে ফেললে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার ৫দিন পর আজ বৃহস্পতিবার ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধর্ষক সুজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ধর্ষিতাকে মেডিকেল করার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।