যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাস অস্টিনের দুটি পৃথক চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক নোমান রবিন। চলচ্চিত্র উৎসবের একটির নাম লস অ্যাঞ্জেলেস আন্ডার দ্য স্টার ফিল্ম ফেস্টিভ্যাল এবং অপরটি হচ্ছে অস্টিন আন্ডার দ্য স্টার ফিল্ম ফেস্টিভ্যাল।
এমনটিই জানিয়েছেন নোমান রবিন। তিনি জানান, আমি মার্চে এই উৎসবের বিচারক হিসেবে আমেরিকায় যাব। থাকবো জুন পর্যন্ত। নিঃসন্দেহে এটি একটি বিরাট সম্মানের বিষয়। বিচারক হিসেবে আমি কেমন করব তা জানি না।
কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত চলচ্চিত্র দেখার সুযোগ হবে, এটি ভেবেই অনেক আনন্দ বোধ করছি। আমি টিজে ফারায়জি ও আলীকে ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য। আমি বিচারকের দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। এ দুটি চলচ্চিত্র উৎসবের শুরু থেকে জড়িত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা টিজে ফারায়েজি। একজন বিচারক প্রতিবছর আরেকজন নতুন বিচারককে মনোনীত করতে পারেন যোগ্যতার ভিত্তিতে। টিজে আমেরিকান ডকুমেন্টারি প্রোডাকশন নিয়ে এসে বাংলাদেশে নোমান রবিনকে দিয়ে নির্মাণ করান।
