রিসেট

পোকামাকড় খেয়ে দ্বীপে বাস করতে ঘর ছাড়া তিন শিশু

প্রকাশিত: ২১ জুন (বৃহস্পতিবার), ২০১৮ Archive 2018Source: বরগুনা প্রতিনিধি
ডিসকভারি চ্যানেল দেখে উদ্বুদ্ধ হয়ে দ্বীপে বসবাস করার উদ্দেশ্যে ঘর পালানো তিন শিশুকে উদ্ধার করেছে বরগুনার আমতলী থানা পুলিশ। পরে উদ্ধারকৃত শিশুদের পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।
আমতলী থানা সূত্রে জানা যায়, নীলফামারীর বড়গাছা ও নরসিংদির মো. ফারুক হোসেনের পুত্র মিয়াদ (৯), মো. রেজাউল ইসলামের পুত্র তন্ময় (১৩) ও মো. মিজানুর রহমানের পুত্র মুন্না (১৩) ডিসকভারি টিভি চ্যানেল দেখে উদ্বুদ্ধ হয়ে পোকা মাকড় খেয়ে দ্বীপে বসবাস করবে বলে বাড়ি থেকে গত সোমবার পালিয়ে আসে। এ তিন শিশুকে আমতলী থানা পুলিশ মঙ্গলবার রাত ৮টায় সমুদ্র সৈকত কুয়াকাটা যাওয়ার পথে আমতলী লঞ্চঘাট থেকে উদ্ধার করে হেফাজতে রাখে। পড়ে অভিভাবকদের খবর দেয়া হয়। তারা এসে বুধবার শিশুদের বাড়ি নিয়ে যান।
শিশুদের অভিভাবক মিজানুর রহমান, ফারুক হোসেন ও সাইফুল ইসলাম জানিয়েছেন, বিদেশী টিভি চ্যানেলের অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখে তারা উৎসাহি হয়ে পোকা মাকড় খেয়ে দ্বীপে বসবাস করবে বলে বাড়ি ছেড়েছিল।
আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, নীলফামারী জেলার বড়গাছা ও নরসিংদীর ঘর পালানো তিন শিশুকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।