রিসেট

ঈদে ইমতু

প্রকাশিত: ১৫ জুন (বৃহস্পতিবার), ২০১৭ Archive 2016
Warning: Undefined property: stdClass::$news_source in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257

Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257
Source:
বছরজুড়ে ধারাবাহিক নাটক ও মডেলিংয়েই সময় কাটে অভিনেতা ইমতু রাতিশের। তবে ঈদ এলেই একটু ভিন্নভাবে ব্যস্ততা থাকে তার। আর সেটা খণ্ড নাটক ও উপস্থাপনাতেই লক্ষ্য করা যায়। এবার ঈদ উপলক্ষেও তেমনই ব্যস্ততা যাচ্ছে ইমতুর। বিশেষ এ উৎসবকে সমানে রেখে এরই মধ্যে তিনটি ছয় পর্বের ও ৫টি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন তিনি। ছয় পর্বের ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে- ‘মায়া’, ‘হানিমুন’, ও ‘শূন্য সৈকতে’। তিনটিই নির্মাণ করেছেন মিনহাজুল ইসলাম। এছাড়া খণ্ড নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘পোট্রেট’, ‘প্রতিশোধ’, ‘বাই সাইকেল’, ‘অচেনা হাওয়া’, ‘টার্গেট ভালোবাসা’ ইত্যাদি। অভিনয়ের ব্যস্ততা প্রসঙ্গে ইমতু বলেন, এই নাটকগুলোর গল্প খুব সুন্দর। প্রতিটিতেই দর্শক আলাদা রসদ খুঁজে পাবেন। ঈদের জন্য এই কয়টি নাটকেই কাজ করলাম। আরো কয়েকটিতে অভিনয় করার কথা রয়েছে। তবে এখনো সেগুলো চূড়ান্ত হয়নি। অভিনয়ের পাশাপাশি একাধিক চ্যানেলে উপস্থাপনায়ও দেখা যাবে ইমতুকে। একুশে টিভিতে ঈদের সিনেমা নিয়ে ৭ পর্বের ‘ঈদ রিলিজ’, ‘ফোনো লাইভ’, এটিএন বাংলায় ‘গেম শো’, বৈশাখী টিভিতে ‘ঈদ শুভেচ্ছা সরাসরি’, এসএ টিভিতে নাচ ও রান্নার শো-সহ আরো কিছু টিভিতে সঞ্চালক হিসেবে থাকছেন ইমতু। ঈদ ব্যস্ততা ছাড়াও দীপ্ত টিভিতে প্রতিদিনের ধারাবাহিক ‘পালকী’তে নিয়মিত অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে আছেন রানী আহাদ।