অনলাইন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি

৪ মার্চ (বুধবার), ২০২৬

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।পরিপত্র থেকে জানা যায়, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত...

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

৪ মার্চ (বুধবার), ২০২৬

ঢাকার দু’টিসহ দেশের ৬টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।বুধবার সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী এ রিট করেন। রিটাকারী আইনজীবীরা হলেন-গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ...

রামপুরার মানবতাবিরোধী রায় ঘোষণা হচ্ছে না আজ

আরও ৪ সপ্তাহ সময় চাইলো প্রসিকিউশন

৪ মার্চ (বুধবার), ২০২৬

আজ জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিলো। তবে নির্ধারিত সময়ে এসে প্রসিকিউশন জানায়, মামলাটির জন্য নতুন কিছু ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হয়েছে। আমরা ৪ সপ্তাহ সময় চাচ্ছি মামলাটির নতুন এভিডেন্স দাখিলের জন্য।...

ট্রাইব্যুনালে জেরায় ইকবাল করিম ভূঁইয়া

কেনাকাটা সংক্রান্ত দুর্নীতি এখতিয়ারে বাহিরে ছিলো বিধায় তদন্ত করিনি

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

আমি সেনাপ্রধান থাকাকালীন সময়ে কেনাকাটা সংক্রান্ত দুর্নীতি হয়েছিল, তবে এটি আমার এখতিয়ারের বাহিরে বিধায় আমি এই বিষয়ে তদন্ত করি নাই বলে জেরায় উল্লেখ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের...

রাজা বদলালেই বা কী, প্রজারাই তো বদলে গিয়েছে

সংস্কৃতির ভণ্ডামি ও ন্যাকামি

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

আমার সোনার বাংলা' গাওয়া দেশদ্রোহ কী করে হয়, এই প্রশ্নে টেলিভিশন চ্যানেলের পর্দায় এক তথাকথিত নেতা মুখ ফুলিয়ে বিকৃত স্বরে এ কথা বলার সাহস পান যে, "রবীন্দ্রনাথ লিখেছিলেন, তা বললে তো হবে না, বাবা!’ এবং, বৃহত্তর বাঙালি সমাজ চোখ নামিয়ে বসে থাকে।একজন অর্থনীতির বিশেষজ্ঞ আচমকা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম টেনে এনে...

বাংলাদেশির মৃত্যুতে বাহরাইনের শোক

৩ মার্চ (মঙ্গলবার), ২০২৬

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেলিফোন করেছেন। সোমবার রাতের ওই ফোনালাপে তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোনালাপে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে...