বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি শিগগির তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
