ফেনীতে ভোজ্য তেলের মজুতের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। একদিনের ব্যবধানে আবারও বড় ধরণের অভিযান চালানো হয়। এবার অবৈধভাবে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুত, অনুমোদনহীন লেভেলিং ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এর অপরাধে ফেনীতে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া। র্যাব জানায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনীর মধ্যরামপুর ইসলামপুর রোডস্থ এলাকায় বিএসটিআই অনুমোদনবিহীন, অবৈধ লেভেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং, প্রাতিষ্ঠানিক লাইসেন্স না থাকা ও ভোজ্য তেলের অবৈধ মজুত করে অসাধুভাবে বাজারজাত করছে। র্যাব’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর, বিজিবিসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ইসলামপুর রোডস্থ এলাকায় ‘ইসমাইল এন্ড সন্স’কে ৮ হাজার লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফেনীস্থ র্যাব’র কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, নিরাপদ খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন। র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান- জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এর আগে গত বুধবার দুপুরে অভিযানে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ফেনীতে ফের ভোজ্য তেল মজুত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী প্রতিনিধি
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
