সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে

সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে

ফন্ট সাইজ:

সিলেটের আবহমানকালের শেকড়ের সংস্কৃতিকে উজ্জীবিত করতে, নাগরী ভাষায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাহাত্ম্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ‘হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’র উদ্যোগে দিনব্যাপী ‘ছিলটি লোক উৎসব-২০২৬’। বৃহস্পতিবার সকালে সিলেটের ঐতিহ্য চত্বর আলী আমজাদের ঘড়ি ও কীনব্রীজ চাঁদনীঘাট, সারদা হল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা ওঠে। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। স্বাগত বক্তব্য রাখেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐহিত্য। এ অঞ্চল নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ। মরমী সাধক হাছন রাজা, শাহ আব্দুল করিম, রাধা রমনসহ অসংখ্য সাধক সিলেটের লোক ঐতিহ্য ও সংস্কৃতিকে গৌরবোজ্জ্বল করেছেন। সিলটি ভাষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা আমাদের আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান খুঁজে পাই। বক্তারা বলেন, বর্তমানে সিলেটের আদি ভাষা ও সংস্কৃতি পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আমরা মানবিক, ধর্মপরায়ণ ও অসাম্প্রদায়িক চেতনার সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। এ থেকে উত্তরণের জন্য সিলেটের আবহকালের মরমী সূফিবাদী দর্শন দ্বারা লালিত ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে এবং তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। আমাদের হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ্ব দরবারে সিলেটি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আপ্যায়ন কমিটির আহ্বায়ক এম এ হান্নান, বিশিষ্ট সংগীতজ্ঞ হিমাংশু বিশ্বাস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সাবেক শিক্ষা অফিসার পুলিন রায়, প্রবাসী শিল্পী শাহ আলম। উপস্থিত ছিলেনÑ মো. জাকির হোসেন, কামারুজ্জামান রুনু, আসাদুজ্জামান নূর, এম কামরুল চৌধুরী, মোহাম্মদ মোশতাক চৌধুরী, সাহেদ মোশাররফ, শাহ মো. আলী রব, আহমেদুর রহমান ইকবাল, আমির উদ্দিন পাবেল, সফিক মিয়া, মো. আলা উদ্দিন হোসেন শাহ, সৈয়দ নিয়াজ, ফেরদৌস আহমদ, লোকমান আলী, মাসুদা সিদ্দিকা রুহি, কামরুজ্জামান মাসুম, মো. কামাল, সাইফুল ইসলাম রাসেল, গোলাম শাহরিয়ান আনু, এম এ হাফিজ, শাহান উদ্দিন নাজু, এসএমএ মাছুম খান, এজাজুল হক এজাজ, সামির আহমদ, শিপলু রাহাত, জহির চৌধুরী, মো. কামাল, বেলাল আহমদ মুরাদ, সৈয়দ আব্দুুল্লাহ আল হাসান, ওবায়দুল হক মুন্সি, সাখাওয়াত হোসেন পীর, শাহ আলম চৌধুরী মিন্টু, এম রহমান, মো. ফয়সল, সায়েম আহমদ, শাহ আলমগীর, সেলিম মিয়া, আব্দুল্লাহ সিদ্দিক দিপু প্রমুখ। দিনব্যাপী আয়োজনের মধ্যে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন