বদলগাছীতে চোরাই কীটনাশক বিক্রির সময় মালামাল জব্দ

ফন্ট সাইজ:

নওগাঁর বদলগাছী উপজেলার মেসার্স রেখা ট্রেডার্স নামের একটা প্রতিষ্ঠান চোরাই কীটনাশক বিক্রি করার সময় বেশ কিছু কীটনাশক জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অভিযান পরিচালনা করে কীটনাশক জব্দ করেন বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম জহির রায়হান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে উপজেলা সদরের মেসার্স রেখা ট্রেডার্স নামের একটা কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিছু কীটনাশকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দোকান মালিক সবুজ হোসেন। এ সময় বৈধ কাগজপত্র বিহীন এমিস্টার টপ ৫০০ এমএল ৩ বোতল, এমিস্টার টপ ১০০ এমএল ২ বোতল কীটনাশক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ হাজার ৭৫০ টাকা। সবগুলো সিনজেনটা গ্রুপের মালামাল। তিনি আরও জানান, মালামালগুলো কৃষি অফিসে রাখা হয়েছে। এবং দোকান মালিককে বৈধ কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে। কীটনাশক বিক্রেতা সবুজ বলেন, একজন ব্যক্তি আমার দোকানে এসে ৫০০ এমএল তিন বোতল ও ১০০ এমএল দুই বোতল সিনজেনটা গ্রুপের কাগজ ছাড়া মালামাল বিক্রয় করে। এর কিছুক্ষণ পরে উপজেলা কৃষি অফিস ও সিনজেনটা গ্রুপের বিক্রয় প্রতিনিধি এসে মালামালগুলো জব্দ করে নিয়ে যায়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন