জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

ফন্ট সাইজ:

জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় চুয়াডাঙ্গার মেসার্স মনিরুল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, বাড়তি দামে ভোজ্য তেল বিক্রি করায় দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের মনিরুল ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অভিযোগ আসে। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া, বেশি দামে ভোজ্যতেল বিক্রি ও মূল্য প্রদর্শন না করায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জের এবিএম স্টোর এবং ভালাইপুর বাজারের হাসান স্টোরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন