বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় স্বীকৃত বিশ্বিবদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীদের প্রভাষক নিয়োগ পদে দাখিল ও আলিম বাধ্যতামূলক যোগ করা শর্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা এনটিআরসি’র কাছে আরোপিত শর্ত বাতিলের দাবি জানান তারা।
এ সময় আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, আমরা এখানে ৫ বছর আরবিতে অনার্স-মাস্টার্স কমপ্লিট করতেছি, তারপরও কেন আমরা শুধু অনার্স দিয়ে প্রভাষক হতে পারবো না। ইসলামিক স্টাডিজ থেকে আরবি বিভাগে প্রভাষক পদে আসতে পারবে কিন্তু আরবি বিভাগ থেকে কেন ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক পদে যেতে পারবে না। আমরা অতিদ্রুত এই বৈষম্যমূলক পদ্ধতির অবসান চাই। পাশাপাশি প্রভাষক পদে যে দাখিল ও আলিম শর্ত দিয়েছে এনটিআরসি, আমরা তার বাতিল চাই।
আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এনটিআরসি’র নীতিমালা অবিলম্বে পরিবর্তন করে আগের ন্যায় আরবি বিভাগের শিক্ষার্থীদের সকল বিষয়ে প্রভাষক হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একইসঙ্গে ইবতেদায়ী ও দাখিল পর্যায়ে মৌলভী পদে আমাদের ছাত্র-ছাত্রীদের সকল বিষয়ে আবেদন করার সুযোগ দিতে হবে এবং যারা পরিকল্পিতভাবে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত, তাদেরকে অবিলম্বে বোর্ড সদস্য পদ থেকে অপসারণ করতে হবে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরবি বিভাগের শিক্ষার্থীদের এভাবে বঞ্চিত করা ন্যায়সঙ্গত হতে পারে না। তিনি আরও বলেন, এনটিআরসিকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সহকারী মৌলভী ও প্রভাষক পদে মাদ্রাসার সকল ক্যাটাগরিতে আরবি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষামন্ত্রী একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিত্ব। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের এই ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবেন।
উল্লেখ্য, এর আগে গত ৩রা ফেব্রুয়ারি একই দাবিতে মানববন্ধন করেন আরবি বিভাগের শিক্ষার্থীরা।
প্রভাষক নিয়োগে বাধ্যতামূলক দাখিল ও আলিম শর্ত বাতিল চেয়ে রাবিতে মানববন্ধন
রাবি প্রতিনিধি
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
