মেজর সৈয়দ জিয়াউল হকের ওপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেজর সৈয়দ জিয়াউল হক মুক্তি পরিষদ মৌলভীবাজার। গতকাল দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেন, মেজর সৈয়দ জিয়াউল হক মুক্তি পরিষদের আহ্বায়ক কবি ও আবৃত্তি শিল্পী সুফি চৌধুরী। লিখিত বক্তব্যে বিগত স্বৈরাচার সরকারের আমলে শোষণ, নিপীড়ন ও নির্যাতনের শিকার মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুরের কৃতী সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর ‘সোর্ড অব অনার’প্রাপ্ত দেশপ্রেমিক, চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তা মেজর সৈয়দ জিয়াউল হকের ওপর থেকে ফ্যাসিস্ট আমলের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে মুক্ত জীবনে সসম্মানে স্বপদে ফিরিয়ে আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মৌলভীবাজারের কৃতী সন্তান সেনাবাহিনীর ‘সোর্ড অব অনার’প্রাপ্ত মেজর সৈয়দ জিয়াউল হক একজন দেশপ্রেমিক অফিসার। বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে নির্মমতা ও নৃশংস চরিত্রহননের শিকার হন। ওই সময়ে তিনি পরিস্থিতির নির্মমতায় তাকে বীরের পরিবর্তে ভিলেন বানানো হয়। বক্তারা বলেন, মেজর জিয়া একজন খাঁটি দেশপ্রেমিক, দেশের সূর্য সন্তান ও ঈমানদার অফিসার। তাকে হানি বা মানি টোপ দিয়ে তার নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরানোর সুযোগ নেই। তাকে মুক্ত করতে দেশি-বিদেশি কূটনৈতিকদের সম্পৃক্ত করে তার ওপর আনিত মিথ্যা অভিযোগগুলোর সুরাহা করার জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০০৯ সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর একসময় তাকে গুম করা হয়। দুই রাত গুম থেকে নিজ বুদ্ধিমত্তায় তিনি পালাতে সক্ষম হন। জীবন রক্ষার্থে মেজর জিয়া আত্মগোপনে যেতে বাধ্য হন। এই অবস্থায় তার নামে ডজন খানেক সাজানো মিথ্যা মামলা দেয়া হয় এবং একসঙ্গে ৩টি ফাঁসির রায়ও দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন মেজর জিয়াকে ফাঁসাতে দেয়া হয় জঙ্গি ট্যাগ। এমনকি তাকে প্রতিটি জঙ্গি দলের লিডার বলেও প্রচার চালানো হয়। কিন্তু বাস্তবে তা অসম্ভব।
সংবাদ সম্মেলনে বলা হয়, কল্যাণপুরের জাহাজবাড়ি ঘটনায় মেজর জিয়ার নামে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষিত হয়। কিন্তু তা ছিল এক সাজানো নাটক। মেজর সৈয়দ জিয়াউল হকের বিরুদ্ধে এ সকল অন্যায়ের সুরাহার জন্য বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনের আয়োজক ও উপস্থিত বিশিষ্টজনরা। সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমীনের সভাপতিত্বে ও জিয়া মুক্তি পরিষদের সদস্য সচিব বুলবুল আহমেদ সুজেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা থেকে এসে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট কূটনীতিক ব্যক্তিত্ব সাকিব আলী, লে. কর্নেল (অব.) সিদ্দিকুর রহমান, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) মুজাহিদ মনির, মেজর অব লুৎফুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনÑ মেজর জিয়ার নানা মো. ওমর ফারুক, চাতাতো ভাই প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন, ফুফু নূরজাহান সোয়ারা, আব্দুল ওয়াদুদ খান, কামাল উদ্দিন বাবু, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, এডভোকেট মোশতাক আহমদ মম, এডভোকেট মো. আবু তাহের, ব্যবসায়ী মহিউদ্দিন শাহীন প্রমুখ।
মেজর জিয়াউল হকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
