সীতাকুণ্ডে ১০ দিনেও সন্ধান মেলেনি কিশোরের, এলাকায় উদ্বেগ

সীতাকুণ্ডে ১০ দিনেও সন্ধান মেলেনি কিশোরের, এলাকায় উদ্বেগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নতুনপাড়া হাসেমনগর এলাকায় সায়েম শাহেদ ভূঁইয়া (১৫) নামে এক কিশোর গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। পরিবার সূত্রে জানা যায়, গত ৩১শে মার্চ রাত আনুমানিক ৮টার দিকে শাহেদ মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন তার মা সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬১) করেন। নিখোঁজের পর থেকে দিশাহারা হয়ে পড়েছে পরিবারটি। প্রবাসে থাকা বাবা সন্তানের খোঁজে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, আর মা প্রতিদিন ছেলের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। এদিকে একটি প্রতারক চক্র শাহেদকে ফিরিয়ে দেয়ার কথা বলে পরিবারের কাছে বিকাশে টাকা দাবি করছে। পুলিশ জানিয়েছে, এসব কল প্রতারণার অংশ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা দ্রুত শাহেদের সন্ধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কেউ তার সন্ধান পেলে ০১৮১৪৮১৩০২০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন