হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন

হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন

ফন্ট সাইজ:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রত্যর্পণের অনুরোধ জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা আইন অনুযায়ী তার (হাসিনা) প্রত্যর্পণের (এক্সট্রাডিশন) দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।


সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল। এর মধ্যদিয়ে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে।
তিনি বলেন, এরইমধ্যে জুলাই জাতীয় সনদ সই হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল। তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আর আমরা আশা করছি, বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে। জন-আকাক্সক্ষার ভিত্তিতে আমাদের শহীদদের আকাক্সক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী- এই দেশকে মেধানির্ভর, প্রযুক্তিনির্ভর এবং জ্ঞাননির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য দেশবাসীর সহযোগিতা চাই।

Haider Ali

৩ মাস আগে

হাসিনাকে বিচারের মুখোমুখি করা দরকার।

Sarwar Hossain

৩ মাস আগে

অপেক্ষায় রইলাম।

আহমদ জাফর

৩ মাস আগে

হাসিনা একজন ফাঁসীর আসামী, তাকে ফিরে এনে কি বিএনপি ফাঁসীতে ঝোলাবে না পুরা দল তার গলায় ঝুলবে?

মন্তব্য করুন