শেষ হাসি হাসলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

ময়মনসিংহ-৩

শেষ হাসি হাসলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

ফন্ট সাইজ:

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন জয়লাভ করেছেন। দলীয় বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে পরাজিত করে শেষ হাসি হাসলেন তিনি। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, ধানের শীষ প্রতীকে ইকবাল হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৩২০ ভোট। আর ঘোড়া প্রতীকে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট। ফলে ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন বিএনপি প্রার্থী।
সূত্র জানায়, উপজেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পরপরই গৌরীপুরে ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। এ বিষয়ে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেন, আমি সারাজীবন গৌরীপুরের জনগণের কাছে কৃতজ্ঞ থাকবো। তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। সবাইকে নিয়ে মিলেমিশে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করবো। একটি অসাম্প্রদায়িক, উন্নত ও উন্নয়নশীল গৌরীপুর গড়বো ইনশাআল্লাহ। ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীর চৌধুরী লিলি বলেন, এই ফলাফল আবারও প্রমাণ করল- ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিজয়ের মূল চাবিকাঠি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে এটা আমাদের গৌরীপুরবাসী প্রমাণ করলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন