আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধিত) অধ্যাদেশ। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশ জারি করেছিল। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন।
এর আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশকে’ আইনে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়। আজ সেই সংশোধনীসহ অধ্যাদেশটি পাস হলো।
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম দিনে, গত ১৩ মার্চ উত্থাপন করা হয়। সেদিন গঠিত ১৪ সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশ সংসদে পাস না হলে ৩০ দিন তথা ১২ এপ্রিলের পর তা কার্যকারিতা হারাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক
৩ মাস আগে২০০৪ এর আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করার মিশন ২০২৪ এবং ২০২৬ এ এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে পরিপূর্ণতা পেল।মেঘ না চাইতে জল। একেবারে যাকে বলে কিনা গনতান্ত্রিক চেতনার মহা বিস্ফোরণ!দেখা যাক পাঁচ বছর পর এই চেতনার বিস্ফোরণ কি রুপ ধারণ করে।