মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপি-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি এ বিজয়কে গণতন্ত্রের সুস্পষ্ট প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, নানা চ্যালেঞ্জের সময় অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন।
আজ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন, “এটি গণতন্ত্রের একটি বিজয়। অসাধারণ চ্যালেঞ্জপূর্ণ একটি সময় পার করে বাংলাদেশের জনগণ সুস্পষ্টভাবে তাদের রায় দিয়েছেন।” তিনি আরও উল্লেখ করেন, এই রায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা পুনর্ব্যক্ত করেছে।
একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী মুহাম্মদ ইউনূস-এর ভূমিকাও প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করেছে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কুয়ালালামপুর প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শেষে তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
বিজয়ী তারেক রহমানকে শুভেচ্ছা-অভিনন্দন জানালেন আনোয়ার ইব্রাহিম
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
অনলাইন
৩ মাস আগে
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ২ঃ২৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
