হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। গত ২৩ দিনে সারা দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫৩৪ শিশু এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের। এড়াছা গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হয়েছে ৫ জনের, আক্রান্ত হয়েছে ১২৮২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ১০৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহজনক ১১৮ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩৯২৪ জন শিশু, এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬১১ জন।
আরও পড়ুন:
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
