গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

জামায়াত আমির

গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

ফন্ট সাইজ:

যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা এই যাত্রা, কদম কদম যাত্রা থামিয়ে দেব ইনশা আল্লাহ। আমরা এগোতে দেব না।’

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫৪ বছরে দফায় দফায় যে ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘সেই ফ্যাসিবাদকে চব্বিশের বিপ্লবীরা ছুড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়। এখন কারা নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায়। মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, তারা জেগে উঠলে মাসের পর মাস, বছরের বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তাদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদিদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এখনো স্পষ্ট। বিরোধী দল তাদের সঙ্গে আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজসাক্ষীও পাওয়া গেছে। হ্যাঁ, ঘুঘু বারবার আসে ধান খেয়ে চলে যেতে। কিন্তু কপাল যখন মন্দ, তখন কিন্তু জালে বেঁধে যায়। ঘুঘু তুমি একবার জনগণের ধান খেয়েছ, আবার খাওয়ার চিন্তা কোরো না। এবার এলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেয়া হবে।’

শফিকুর রহমান বলেন, ‘‘বলবেন যে জনগণ আপনাদের ভোট দিয়েছে, তার প্রমাণ কী? ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে—এটাই তার প্রমাণ। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ছিলাম। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে আছি। আমরা দেখিয়ে যাব, এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব।’’

আইনজীবী এস এম শাহরিয়ার কবির, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভার সঞ্চালক ছিলেন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম অলিউল আনোয়ার।

Shah Alam Bhuiyan.

৩ মাস আগে

এই দেশ আর ইন্ডিয়ান দালাল মুক্ত হল না। সিলাং সালাউদ্দীন এখন নব্য হাসিনার ভূমিকায় অবতীর্ণ।
ইলেকশন ইন্জিনিয়ারিং হল। জামায়াত চেয়ে চেয়ে দেখল।
এখন দেশ আবার র এর খপ্পরে। জামায়াত চেয়ে চেয়ে দেখবে আর কি?

Rohman

৩ মাস আগে

বিএনপি বলেনি যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেনা | তারা জোর দিয়ে বলছে যেসব বিষয়ে তারা Note of decent দিয়েছে সেগুলির বিষয়ে তাদের আপত্তি আছে , এছাড়া জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে | এই সনদ বাস্তবায়ন পদ্দতি নিয়েই যত বিরোধ | গণভোটের রায় অনুযায়ী সেটা হবে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে ১৩০ দিনের মধ্যে | বিরোধী দলের অবস্থানও সেটা | পক্ষান্তরে বিএনপি চায় সংবিধান সংশোধনের মাধ্যমে এবং তারা সেটা করতে পারবে টু থার্ড মেজরিটির কারণে | কোন পক্ষের অবস্থান যৌক্তিক ও আইনানুগ এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞদের মতভেদ আছে | আমরা সাধারণ মানুষেরা মনে করি বিষয়টি রাজনৈতিক এবং রাজনীতিবিদরা আলোচনার মাধ্যমে এর সমাধান করতে পারবেন | সংসদ গঠিত হয়েছে মাত্র দেড় মাস হলো | এজন্য ধৈর্য ধরে সংলাপ , আলোচনা চালিয়ে যেতে হবে | এখনই রাজপথে নেমে যাওয়া বৈশ্বিক এ সংকটের সময়ে কতটুকু যৌক্তিক তা ভেবে দেখার প্রয়োজন রয়েছে |

M J Hussain

৩ মাস আগে

ব্রিটিশরা কাস্মিরকে রখে গেছে যাতে করে ইন্ডিয়া ও পাকিস্তান মারামারি, যুধধ করে। একই ভাবে অন্তরতরতিকালিন সরকার একটা বেআইনি, সংবিধান বিরোধী গণভোট ইসু রেখে গেছে যাতে করে এটা নিয়ে দেশে মারামারি, কাটাকাটি, বিস্রিন্নগখলা, বৈরিতা চলতে থাকে।

BAD MOUTH

৩ মাস আগে

বার্মা ছকে নির্বাচন করলে জামাত এনসিপি সংখ্যা গরিষ্ঠ পেতো। যখন আওয়ামী ছকে নির্বাচন মেনে নিয়েছে , বর্তমান বাস্তবতা মেনে নিতেই হবে।

M J Hussain

৩ মাস আগে

ধন্যবাদ সিরুকে সথ্য কথা সাহসের সাথে বলার জন্য।

সিরু

৩ মাস আগে

বাংলাদেশে একটা গণভোট ই বৈধ হবে, যে গণভোট হবে রাজাকারকে বাংলাদেশে 'না' বলার জন্য।

Mir Mossaraf (রংপুর)

৩ মাস আগে

এবার ইসলামি বিপ্লব হবে ইনশাআল্লাহ

সিরু

৩ মাস আগে

> জামাত ইসলাম ভন্ড প্রতারক বাটপার মিথ্যুক মুনাফিকের দল। মুনাফিক আল্লাহর শত্রু।
> এই জন্যই ৮৬ বছরেও আল্লাহ জামাত ইসলামকে শাসক হিসাবে কবুল করেন নাই।

মন্তব্য করুন