দেশজুড়ে হামের ভয়াবহতা বেড়েই চলেছে। হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে দেশে সন্দেহজনক হাম রোগে ৯৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭ জন। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৪২ জন। তাদের নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৩ জন হাম রোগীর মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ই মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৪ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
হামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি

মোঃ বরজাহান
৩ মাস আগেআশাকরি সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।