সেই বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন, দায়িত্ব গ্রহণ

সেই বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন, দায়িত্ব গ্রহণ

ফন্ট সাইজ:

রাজধানীর মগবাজারে ফুটপাথে উচ্ছেদ অভিযানে গিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের অস্থায়ী ঘরের কাছে গিয়ে থমকে গিয়েছিলেন দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেট। অসহায় ওই বৃদ্ধের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, সব দোকান উচ্ছেদ হলেও এই ঘর উচ্ছেদ হবে না। এরপর জীর্ণশীর্ণ শরীরের অসহায় এই বৃদ্ধকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সেই বৃদ্ধ নাঈমুদ্দিনকে ফোন করেন। একইসঙ্গে বৃদ্ধকে স্থায়ী ঘর নির্মাণ ও ভরণপোষণসহ সব দায়িত্ব নেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন এবং স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব নেয়ার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’কে।

মিথুন আরও জানান, প্রবীণ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

উল্লেখ্য, গত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও, মানবিক দিক বিবেচনায় প্রবীণ নাঈমুদ্দিনের ছোট্ট জীবিকার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি।

Engr. Mostafa Kamal

২ মাস আগে

মাননীয় মন্ত্রী।
আপনি মহা উদার মনের মানুষ । মহান আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন ।

আনিস উল হক

২ মাস আগে

বাংলাদেশে এই উচ্ছেদ অভিযানের দর্শন বেশ বিচিত্র! যেমন রেলওয়ে শহর সৈয়দপুরে প্রতি বছর রেলওয়ে ভূমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। তাতে অর্থনৈতিক রাজনৈতিকভাবে প্রভাবশালীদের নির্মাণকাজ বাদ দিয়ে অস্বচ্ছল ব্যক্তিদের ফলের দোকান, নানা ব্যবসার টং ঘরগুলো উচ্ছেদে রেলওয়ে কর্তৃপক্ষ বিশাল লটবহর নিয়ে এই অস্বচ্ছল দরিদ্রদের উচ্ছেদে মাঠে নামে। অথচ প্রভাবশালীদের অবৈধভাবে দখলে নেয়া জমিতে যেসব বহুতল ভবন উঠেছে বা উঠছে রেলওয়ে কর্তৃপক্ষ তা দেখেও " না দেখে" ঝুপড়ি উচ্ছেদের মহা ও মহান অভিযান প্রতিবছরই চালিয়ে আসছে।

Salim Ahmed Jico

২ মাস আগে

১০০% সঠিক। এটা সারা বাংলাদেশের চিত্র। সংশ্লিষ্ঠ সকলকে এ বিষয়টি কে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রতিকার করতে হবে।

Principal altaf hossain

২ মাস আগে

আমাদের দেশের মানবতার ফেরিয়ালা প্রধানমন্ত্রী এবং ম্যাজিস্ট্রেট কে ধন্যবাদ

আবুনাসেত

২ মাস আগে

Good job

Harun-Al-Rashid

২ মাস আগে

Congrats to PM! These type of charity increases fame in a limited area but execution of July Sanad will increase the nation wide reputation as a prudent political leader.

আল মামুন

২ মাস আগে

অনেক ধন্যবাদ এই ধরনের অসহায় মানুষ সন্ধান করে বাহির করে রাষ্ট্র তাদের দায়িত্ব নেওয়া দায়িত্ব এবং মানবিক

মন্তব্য করুন