ইরাকিদের ধন্যবাদ জানালেন মোজতবা খামেনি

ইরাকিদের ধন্যবাদ জানালেন মোজতবা খামেনি

ফন্ট সাইজ:

যুদ্ধে সমর্থন দেয়ার জন্য লিখিত এক বার্তায় ইরাকি জনগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানি গণমাধ্যমকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরানের বার্তা সংস্থা ইসনা জানায়, ওই বার্তায় খামেনি ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনের বিরোধিতায় স্পষ্ট অবস্থান নেয়া এবং আমাদের দেশের প্রতি সমর্থন জানানোর জন্য (ইরাকের) সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং ইরাকের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’ এখানে ইরাকভিত্তিক গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি সিস্তানির কথা বলা হয়েছে, যিনি শিয়াদের অন্যতম সম্মানিত ব্যক্তি। বার্তাটি দেয়া হয় ইরাকের শিয়া রাজনৈতিক দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল এবং বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর। কীভাবে এই বার্তাটি পৌঁছানো হয়েছে, সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন