শেলটেক সিরামিকস ফ্যাক্টরির ফায়ার ফাইটিং টিমের সহায়তায় ভোলার পশ্চিম ইলিশিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেল সাধারণ মানুষের বসত বাড়ি ও দোকানপাট। বৃহস্পতিবার নিকটবর্তী ভোটকেন্দ্র এলাকার পাশে বেলা ১২ টায় একটি রান্নার চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শেলটেক সিরামিকস কতৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে প্রাথমিকভাবে কেউ হতাহত হয়নি ও আগুন ছড়িয়ে পড়েনি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শেলটেক সিরামিকস ভোলা জেলায় প্রতিনিয়ত স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন এর সহায়তায় কাজ করে যাচ্ছে।
শেলটেক সিরামিকস ফ্যাক্টরির ফায়ার ফাইটিং টিমের সহায়তায় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল সাধারণ মানুষের বসত বাড়ি- দোকানপাট
দেশ বিদেশ
৪ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
