ঢাকা-১১ আসনের মধ্য বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন ৭৫ বছর বয়সী মেজবাতুন নেসা। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে আবেগ আপ্লুত এই বৃদ্ধা ভোটার। পাশেই হাত ধরে তাকে নিয়ে যাচ্ছিলেন এক যুবক।
কেন্দ্রে কথা বলার সময় তিনি বলেন, এতো বছর ভোট দিতে পারিনি। আজকে দুই ঘণ্টা আগে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। ভোট দিয়ে ভালো লেগেছে।
ভোট দেয়ার অভিজ্ঞতা সম্পর্কে মেজবাতুন নেসা বলেন, গণভোট কী বুঝি না। তাই যেটা চাঁদের মতো দেখতে, সেটাতেই গণভোট দিয়েছি।
সরেজমিনে দেখা যায়, বয়সের ভার সত্ত্বেও আগ্রহ নিয়ে কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মেজবাতুন নেসা। তার মতো অনেক প্রবীণ ভোটারকেও আজ বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকতে দেখা গেছে।
