ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder/Adhesive Capsulitis)

ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder/Adhesive Capsulitis)

ফন্ট সাইজ:

ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলো কাঁধের জয়েন্টের একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত অবস্থা, যেখানে জয়েন্ট ক্যাপসুল ধীরে ধীরে মোটা, শক্ত ও সংকুচিত হয়ে যায়। এর ফলে ব্যথা এবং সক্রিয় ও নিষ্ক্রিয়—উভয় ধরনের নড়াচড়াই সীমিত হয়। এটি সাধারণ কাঁধের ব্যথা থেকে ভিন্ন, কারণ এখানে জয়েন্টের রেঞ্জ ও গতিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যায়। কাঁধের প্রধান জয়েন্ট হলো গ্লেনোহিউমেরাল জয়েন্ট, যা বল-এন্ড-সকেট ধরনের। এটি একটি ক্যাপসুল ও লিগামেন্ট দ্বারা আবৃত। ফ্রোজেন শোল্ডারে এই ক্যাপসুল প্রদাহগ্রস্ত ও সংকুচিত হয়।

রোগের কারণ
ফ্রোজেন শোল্ডারের সঠিক কারণ সবসময় জানা যায় না, তবে সাধারণত নিচের কারণে হয়ে থাকে—
১. দীর্ঘদিন কাঁধ না নড়ানো (Immobilization)
২. আঘাত বা অপারেশনের পর
৩. ডায়াবেটিস রোগীদের মধ্যে বেশি দেখা যায়
৪. থাইরয়েড সমস্যা
৫. স্ট্রোক বা স্নায়ুবিক রোগের পর
৬. বয়স (৪০–৬০ বছর বেশি ঝুঁকিপূর্ণ)
রোগের ধাপ (Stages)
১. ফ্রিজিং স্টেজ (Freezing Stage)
২. ধীরে ধীরে ব্যথা শুরু
৩. কাঁধ নড়ানো কঠিন হয়ে যায়

সময়কাল: ৬ সপ্তাহ – ৯ মাস
১. ফ্রোজেন স্টেজ (Frozen stage)
২. ব্যথা কিছুটা কমে
৩. কিন্তু কাঁধ শক্ত হয়ে যায়
৪. নড়াচড়া সীমিত

সময়কাল: ৪ – ১২ মাস
১. থোয়িং স্টেজ (Thawing Stage)
২. ধীরে ধীরে মুভমেন্ট ফিরে আসে
৩. ব্যথা কমে যায়

সময়কাল: ৬ মাস – ২ বছর
লক্ষণ

১. কাঁধে গভীর ব্যথা
২. রাতে ব্যথা বৃদ্ধি
৩. হাত উপরে তুলতে অসুবিধা
৪. পিছনে হাত নিতে সমস্যা
৫. জয়েন্ট স্টিফনেস বা শক্ত হয়ে যাওয়া

রোগ নির্ণয়
১. ক্লিনিক্যাল পরীক্ষা
২. রেঞ্জ অব মোশন এসেসমেন্ট (Range of Motion assessment),
৩. থেরাপিউটিক স্পেশাল টেস্ট

X-ray
১. MRI (প্রয়োজনে)
২. Ultrasound
ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব
ফ্রোজেন শোল্ডারের প্রধান চিকিৎসা হলো ফিজিওথেরাপি। সঠিক সময়ে চিকিৎসা না নিলে স্থায়ী স্টিফনেস হতে পারে।

আরও পড়ুন:
Measles (হাম)

ওষুধ
১. NSAIDs
২. স্বল্পমেয়াদি ওরাল স্টেরয়েড
৩. ইনট্রা-আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন

ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি:
১. পেইন ম্যানেজমেন্ট (IFT / TENS / Ultrasound therapy)
২. জয়েন্ট মোবিলাইজেশন
৩. স্ট্রেচিং এক্সারসাইজ
৪. ROM Exercise
৫. স্ট্রেন্থেনিং এক্সারসাইজ
৬. হিট থেরাপি (SWD/IRR)

গুরুত্বপূর্ণ ব্যায়াম:
১. পেন্ডুলাম এক্সারসাইজ
২. ফিংগার-ওয়াল ক্লাইম্বিং
৩. টাওয়েল স্ট্রেচ
৪. এক্সটার্নাল রোটেশন স্ট্রেচ
৫. শোল্ডার পুলি এক্সারসাইজ

প্রতিরোধের উপায়:
১. কাঁধ দীর্ঘসময় স্থির না রাখা
২. নিয়মিত ব্যায়াম করা
৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা

ফ্রোজেন শোল্ডার একটি ধীরে উন্নতিশীল রোগ হলেও সঠিক সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। রোগীর ধৈর্য, নিয়মিত ব্যায়াম এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মূল চাবিকাঠি।


লেখক
মেহেরুন্নেছা রিমা
ফিজিওথেরাপিস্ট
চেম্বার: আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬
হটলাইন: ১০৬৭২, ০৯৬১০১০০৯৯৯

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন