মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় লন্ডনের একটি স্থানীয় হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ ও অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি হাজী তৈমুস আলী, আব্দুল মুকিত, ইকবাল হোসেন দেলোয়ার ও তাজুল ইসলাম। সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জসিম উদ্দিন সেলিম, সাবেক ট্রেজারার সালেহ গজনবী, সাবেক দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সাবেক কার্য নির্বাহী সদস্য শরিফুজ্জামান চৌধুরী তপন, লুবেক আহমেদ, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফকরুল হাসান বাদল, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, যুবদল সভাপতি আফজাল হোসেন, সিনিয়র-সহ সভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, যুগ্ন সম্পাদক লায়েক মোস্তফা, নুরুল আলী রিপন ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এতে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহামানের সুস্থতা কামনা করেন ও প্রবাসে বসবাসরত নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। আলোচনা সভা শেষে ২৬শে মার্চ প্রথম প্রহর রাত ১২.১ মিনিটে ১৯৭১ সালে নিহত সকল শহীদের স্মরণে স্থানীয় আলতাব আলী পার্কের শহীদ মিনারের বেদিতে ফুলের তোরা অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে যুক্তরাজ্য বিএনপি।
