স্বাধীনতা দিবসে তিন ভেন্যুকে ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

স্বাধীনতা দিবসে তিন ভেন্যুকে ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ফন্ট সাইজ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ঘোষণা করেছে। জাতীয় প্যারেড স্কয়ার, বঙ্গভবন ও মানিক মিয়া এভিনিউ এই তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে দিনভর ধাপে ধাপে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে। বুধবার ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, জাতীয় প্যারেড স্কয়ারে ২৬ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরকারের শীর্ষ নেতৃবৃন্দ, বিদেশী কূটনীতিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

ডিএমপি সাধারণ জনগণকে নিম্নোক্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে-
জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা-
আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া নিম্নোক্ত সড়কসমূহে অন্য কোনো যানবাহন চলাচল করবে না।
* বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং
* প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)
* সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং
* জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) হতে উড়োজাহাজ ক্রসিং
ডাইভারশন কার্যকর থাকবে (সকাল ৭:০০টা-দুপুর ১২:৩০টা)
* প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত
* আগারগাঁও লাইট ক্রসিংয়ের পূর্ব ও পূর্ব-দক্ষিণ প্রান্ত
* শিশুমেলা ক্রসিং হতে সৈয়দ মাহাবুব মোরশেদ রোড (আগারগাঁও)
* ক্স জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং
* খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং

বিকল্প চলাচল নির্দেশনা
* জাহাঙ্গীর গেট থেকে আগত যানবাহন বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড দিয়ে চলবে
* মিরপুর-১০ থেকে আগত যানবাহন শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহার করবে
* ফার্মগেট/বিজয় সরণি থেকে আগত যান খেজুরবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ব্যবহার করবে
* ধানমন্ডি থেকে আগত যান টেকনিক্যাল মোড় হয়ে চলবে
*  শ্যামলী/শিশুমেলা থেকে আগত যান মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে বিকল্প পথে চলবে

পার্কিং নির্দেশনা-
* আমন্ত্রিত স্টিকারযুক্ত যানবাহন নির্ধারিত স্থানে পার্কিং করবে
* সিএনজি চালিত যানবাহন প্রবেশ করতে পারবে না
*সাধারণ দর্শকদের গাড়ি পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখতে হবে
গেট অনুযায়ী প্রবেশ-
* গেট-০৫: ম-১, ম-২
* গেট-০৬: ক-বিশেষ
* গেট-০৭: ক-১
* গেট-০৮: ক-২
* গেট-০৯: সক, বিনা, শ
* গেট-১২: সম, সক-১, সক-২
সাধারণ দর্শকদের ০২, ০৩, ০৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে বলা হয়েছে।
বঙ্গভবন কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা-
বিকাল ২:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত বঙ্গভবন কেন্দ্রিক এলাকায় স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য যান চলাচল বন্ধ থাকবে।

যেসব সড়কে নিষেধাজ্ঞা-
* আবরার ফাহাদ অ্যাভিনিউ
* ডিআইটি রোড (গুলিস্থান-রাজউক)
* ফজলে রাব্বি রোড
* দিলকুশা এলাকার একাধিক গ্যাপ
ডাইভারশন পয়েন্ট-
* জিরো পয়েন্টের পূর্ব প্রান্ত
* রাজউক ক্রসিংয়ের পূর্ব প্রান্ত
* অ্যালিকো গ্যাপের পূর্ব প্রান্ত
* হানিফ ফ্লাইওভারের আউটগোয়িংয়ের বামপাশ (পার্ক সংলগ্ন)
* জয়কালী মন্দির
* দৈনিক বাংলা মোড়ের দক্ষিণ প্রান্ত
* মতিঝিল সিটি সেন্টার
* রাজউক ক্রসিংয়ের উভয় পাশ
* বক চত্ত¦র হয়ে ২৪ তলা বিল্ডিং পর্যন্ত

উল্লিখিত ডাইভারশন পয়েন্টসমূহের যান চলাচল ব্যবস্থাপনা-
* আব্দুল গণি রোড থেকে আসা অতিথিদের গাড়ি ছাড়া অন্য যানবাহন বামে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর অভিমুখে চলাচল করবে। ফুলবাড়িয়া-গোলাপশাহ মাজার থেকে আসা যানবাহন জিরো পয়েন্ট হয়ে ইউবিএল ক্রসিং-নাইটিংগেল-রাজমনি অভিমুখে চলাচল করবে। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহন জিরো পয়েন্ট থেকে ইউবিএল/গোলাপশাহ/হাইকোর্ট হয়ে চলাচল করবে। ইউবিএল থেকে গুলিস্থানগামী যানবাহনসমূহ জিরো পয়েন্ট-গোলাপশাহ-ফুলবাড়িয়া-তাঁতীবাজার হয়ে চলাচল করবে।
* অ্যালিকো গ্যাপের পূর্ব প্রান্ত থেকে রাজউক ক্রসিংয়ের দিকে আসা যানবাহন শাপলাচত্ত্বর-দৈনিক বাংলা-ইউবিএল হয়ে চলাচল করবে।

* হানিফ ফ্লাইওভারের ইনকামিংয়ের কিছু যানবাহন ইউটার্ন করে হানিফ ফ্লাইওভারের আউটগোয়িং হয়ে চলাচল করবে এবং অন্যান্য যানবাহন শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ হয়ে জিরোপয়েন্ট ইউবিএল/গোলাপশাহ/হাইকোর্ট অভিমুখে চলাচল করবে। জয়কালী মন্দির ক্রসিং থেকে গুলিস্থানগামী যানবাহন এক লেনে ইত্তেফাক ক্রসিং পর্যন্ত বামে মোড় নিয়ে শাপলা চত্ত্বর-দৈনিক বাংলা হয়ে চলাচল করবে।
* ফকিরাপুল ও মতিঝিল সিটি সেন্টার থেকে আসা যানবাহন দৈনিক বাংলা-ইউবিএল/শাপলা চত্বর হয়ে চলাচল করবে।

স্টিকার অনুযায়ী প্রবেশ-
* লাল স্টিকার: মেইন গেট
* সবুজ স্টিকার: পিজিআর গেট
* ত্রিভুজ স্টিকার: ওয়ার্কশপ গেট
পার্কিং-
* বঙ্গভবনের ভিতরে বিভিন্ন মাঠে
* বাইরে ফজলে রাব্বি রোড ও স্কুল মাঠে
* দিলকুশা বাণিজ্যিক এলাকায়
* ভিআইপি গাড়ি নির্দিষ্ট লেনে
সংবাদপত্র ও মিডিয়ার গাড়ি বকচত্ত্বর থেকে মতিঝিল সিটি সেন্টার (উভয় পাশে) অর্থাৎ মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্কিং করবে।
মানিক মিয়া অ্যাভিনিউ কনসার্ট কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা- স্বাধীনতা দিবসের বিশেষ কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে নিচের নির্দেশনা অনুযায়ী যান চলাচল করবে (বিকাল ৫টা থেকে রাত ১১টা ৩০ পর্যন্ত)
* মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং)
* মানিক মিয়া অ্যাভিনিউ পূর্ব প্রান্ত (খেজুর বাগান ক্রসিং)
ডাইভারশন পয়েন্টে যান চলাচলে নির্দেশনা- শ্যামলী-মোহাম্মদপুর থেকে আসা যেসব যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ফার্মগেট-বিজয় সরণি অভিমুখে চলাচল করে, সেসব যানবাহন লেক রোড দিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচল করবে।

শাহবাগ-সোনারগাঁও থেকে আসা যেসব যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করে, সেসব যানবাহন ফার্মগেট-বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-মিরপুর রোড হয়ে চলাচল করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে খেজুরবাগান ক্রসিং হতে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-মিরপুর রোড হয়ে চলাচল করবে।
ধানমন্ডি-নিউমার্কেট থেকে আসা যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে গণভবন ক্রসিং দিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচল করবে।

মিরপুর রোড হয়ে ধানমন্ডি-নিউমার্কেটগামী যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ইউটার্নের পরিবর্তে সরাসরি ধানমন্ডি-নিউমার্কেট অভিমুখে চলাচল করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন