ডিএমপি’র মুখপাত্র তালেবুর রহমানসহ ৫ কর্মকর্তা বদলি

ডিএমপি’র মুখপাত্র তালেবুর রহমানসহ ৫ কর্মকর্তা বদলি

ফন্ট সাইজ:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ (এমঅ্যান্ডপিআর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই বদলির আদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসাবে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ইমরান জাকারিয়াকে প্রটেকশন বিভাগে, প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান চৌধুরীকে গোয়েন্দা রমনা বিভাগে, ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফারজানা হককে ট্রাফিক মতিঝিল বিভাগে এবং ট্রাফিকের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজিদুর রহমানকে গোয়েন্দা মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়াও গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনায়েত কবীর সোয়েবকে আগে গোয়েন্দা লালবাগ বিভাগে বদলির আদেশ জারি করা হলেও আজ তা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন