পবিত্র দুই মসজিদের কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান মাসে দুই পবিত্র মসজিদে মোট ৩ কোটি ৩৮ লাখেরও বেশি ইফতার বিতরণ করা হয়েছে। কর্তৃপক্ষ ইফতার বিতরণের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করে এবং বিশেষ করে মাগরিবের নামাজের আগের ব্যস্ত সময়ে খাবার বিতরণ করে যাতে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে তা সবাইকে পৌঁছে দেয়া যায়। সে জন্য কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এই কার্যক্রমের অংশ হিসেবে জনসমাগম নিয়ন্ত্রণ এবং সমন্বিত পরিচালন সেবাও চালু করা হয়, যা সেবার মান আরও উন্নত করতে সহায়তা করেছে। এই ব্যাপক আয়োজন সৌদি আরবের পক্ষ থেকে ইবাদতকারীদের সেবা নিশ্চিত করা এবং দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের জন্য সহজ, সুন্দর ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করার ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
রমজানে দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৪ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
