আদালত প্রাঙ্গনে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা নিক্ষেপ

আদালত প্রাঙ্গনে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা নিক্ষেপ

ফন্ট সাইজ:

আদালত প্রাঙ্গনে সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.)মাসুদ উদ্দিন চৌধুরীর উপর ময়লা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে তাকে হাজত খানায় নেয়ার পথে এই ঘটনা ঘটে। আদালত মানব পাচার আইনের এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ বিকেল ৫টা ১০ মিনিটে মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি মাইক্রোবাসে করে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়। শুনানি নিয়ে বিচারক মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সন্ধ্যা ছয়টার দিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে হাজতখানার উদ্দেশে নবম তলার আদালত থেকে বের করা হয়। নিচতলায় নেমে হেঁটে হাজত খানায় যাওয়ার পথে পেছন থেকে এক ব্যক্তি তার গাঁয়ে ময়লা পানি নিক্ষেপ করেন। এ সময় মাসুদ উদ্দিন চৌধুরীর হাতে, গায়ে থাকা বুলেট প্রুফ জ্যাকেটে ময়লা লেগে থাকতে দেখা যায়।

এনামুলহক কবীৱ

২ মাস আগে

যে যেটা পাওয়াৱ যোগ্য সেটাই পেয়েছে ৷

Nurul Amin FCMA

২ মাস আগে

New calture in Bangladesh

সিরু

২ মাস আগে

> যে ময়লা ফেলেছে তাকে আইনের আইনের আওতায় আনা হোক।
> মাসুদ উদ্দিনের মত রাজাকারদের উপযুক্ত বিচার নিশ্চিত করতেই হবে।

ইতরস্য ইতর

২ মাস আগে

মাসুদ আটকের ভিড়ে ইনু মেনন মানিক ত্রিরত্নের জামিনের খবর ঝাপসা হয়ে গেছে।

মন্তব্য করুন