ঈদের আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। লঞ্চ, বাস ও ট্রেনে করে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার সকাল থেকেই ফিরতে শুরু করেন তারা।
রাজধানীর কমলাপুর রেলস্টেশন গিয়ে দেখা যায়, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। পরিবার-পরিজন নিয়ে ফিরছেন তারা।
এদিকে ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত। আজ একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস। শুরু হয়েছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও।
গত শনিবার দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল।
তবে ঈদ শেষে এরই মধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন।
ছবি: আবু সুফিয়ান জুয়েল
ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৪ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
