ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত। মঙ্গলবার থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব অফিস। শুরু হয়েছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালতের নিয়মিত কার্যক্রম।
গত শনিবার দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি ছিল।
আরও পড়ুন:
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ঈদ শেষে এরই মধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটিতে ছিলেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল সোমবার তাদের ছুটিও শেষ হয়েছে। আজ তারা কর্মস্থলে যোগ দেবেন।
