যুদ্ধ পরিস্থিতিতে কৃষিসহ বিভিন্ন খাতে প্রভাব পড়তে শুরু করেছে, মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে

মির্জা ফখরুল

যুদ্ধ পরিস্থিতিতে কৃষিসহ বিভিন্ন খাতে প্রভাব পড়তে শুরু করেছে, মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে

ফন্ট সাইজ:

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কৃষিসহ বিভিন্ন খাতে প্রভাব পড়তে শুরু করেছে। যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ সোমবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সৎভাবে কাজ করা, হালাল উপার্জন এবং দায়িত্বশীলতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’ ধর্মকে ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
কৃষি ও কৃষকের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ ও হাঁস পালনের সম্ভাবনা বাড়াতে সরকারের খালখনন কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কঠোরভাবে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, খাল খনন প্রকল্পের পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘কৃষকের উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলল হোসেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন