রাজধানীর ডেমরায় কোনাপাড়া এলাকার একটি বাড়িতে লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হালিমা কায়সার ওরফে বকুল (৫৫)। তিনি মমিনবাগের একটি বাড়ির চতুর্থ তলায় থাকতেন।
হালিমার ছেলে বাপ্পি আহমেদ বলেন, ‘গতকাল রাতে মা বাড়ির ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন।’
ডেমরায় লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৩ মার্চ (সোমবার), ২০২৬, ১১ঃ৫৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
