ইসরাইলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলজুড়ে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ফন্ট সাইজ:

ইসরাইলজুড়ে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির বিভিন্ন জায়গা থেকে আসছে বিস্ফোরণের খবর। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হামলায় ইরান ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করেছে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অন্তত আটটি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
গত রোববার থেকে ইসরাইলে এই হামলার ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর ইসরাইলে প্রায়ই সতর্ক সংকেত বাজানো হচ্ছে। কারণ এলাকাটি এখন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার  পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও নিয়মিত লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

MD HUSAIN AHMED

২ মাস আগে

তাহলে কি পারমাণবিক আসন্ন?

মন্তব্য করুন