জুলাই গণঅভ্যুত্থানের পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬,৪৮,২৫,৩৬১ জন, নারী ৬,২৮,৮৫,২০০, হিজড়া ১,২৩২। ২৯৯টি আসনে মোট প্রার্থী ২০২৮ জন। দলীয় প্রার্থী ১৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি; গুরুত্বপূর্ণ ২১,৫০৬টি।
অন্যদিকে প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত রয়েছে নির্বাচন।
এবার নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি। ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।

Rukaia Rumpa
৩ মাস আগেThe nation is waiting for free & fair election. InsAllah we can build a prosperous country.