ফ্রান্সের বৃহত্তম শহর লিওঁতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত

ফ্রান্সের বৃহত্তম শহর লিওঁতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত

ফন্ট সাইজ:


ফ্রান্সের বৃহত্তম শহর লিওঁতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রথমবারের মতো ঈদের জামাতের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন, যা ছিল উৎসবমুখর, সুশৃঙ্খল এবং সম্প্রীতিময় এক মিলনমেলা।

এই আয়োজনে অংশ নেন ফরাসি মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান মাহমুদ। তিনি বলেন, লিওঁতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি ছিল প্রথমবারের মতো এত সুন্দর ও সুসংগঠিত ঈদ জামাত, যা কমিউনিটির ঐক্য ও সক্ষমতার এক সুস্পষ্ট প্রতিফলন।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে এই উদ্যোগকে টেকসই ও স্থায়ী রূপ দিতে হলে ফ্রান্স-এর আইন-কানুন যথাযথভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে এ দেশে বাংলাদেশি কমিউনিটির একটি দৃঢ় ও দীর্ঘস্থায়ী অবস্থান গড়ে তোলা সম্ভব হবে।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে রাজা আহমদ বলেন, তরুণ প্রজন্ম একসঙ্গে এই উদ্যোগ গ্রহণ করেন যাতে লিওতে বসবাসরত সকল বাংলাদেশি মুসলিম ভাই একত্রিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন। তিনি জানান, শত শত প্রবাসী মুসল্লির উপস্থিতিতে জামাত সফলভাবে সম্পন্ন হয়। আয়োজনটি শুধু একটি ঈদ জামাতেই সীমাবদ্ধ নয়; বরং এটি ভবিষ্যতে লিওতে একটি বাংলাদেশি মসজিদ প্রতিষ্ঠার সম্ভাব্য সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘Bangladeshi Community Lyon’-এর উদ্যোগে একদল উদ্যমী প্রবাসী তরুণ এই ঈদ জামাতের আয়োজন করেন। জামাতে ইমামতি করেন বাংলাদেশি ইমাম হাফিজ ইব্রাহিম ছুনু।
প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ লিওতে তাদের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন