ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল—সেখান থেকে জাতি উঠে এসেছে

জামায়াত আমির

ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল—সেখান থেকে জাতি উঠে এসেছে

ফন্ট সাইজ:

ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল—সেখান থেকে জাতি উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সিলেট সার্কিট হাউজে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল—এটা সমাজকে পুরাপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এবং সকল দিক থেকে একদম তলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে। কিন্তু ঘুরে দাঁড়ায়নি। ঘুরে দাঁড়াতে হবে। এখনো কিন্তু কালো ছায়া রয়েছে। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা ও প্রতিহিংসা এখনো বিরাজ করছে।’

যুব সমাজ পরিবর্তন চায় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশবাসী এবং বিশেষ করে আমাদের যুবসমাজ পরিবর্তন চায়। চলমান ধারার ওই রাজনীতি দেখতে চায় না। এই পরিবর্তনের জন্য নয় মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা কনসাস কমিশনের ডিসকাশন হয়েছে।’

তিনি বলেন, ‘যে প্রেসিডেন্ট দীর্ঘদিন অর্থাৎ স্বৈরাচারের সময় কার্যত তিনি তাদেরকে সহযোগিতা করেছেন। জুলাই রক্তের ওপর দাঁড়িয়ে আমরা চাইনি তার বক্তব্য সংসদে শোনানো হোক। কিন্তু বক্তব্যের পাঠক, লেখক না এই বাস্তবতা এবং এটা নতুন না, এটা অতীতে ওইভাবে চলে এসেছে। প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। কিন্তু ব্যক্তি সম্পর্কে, ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। আমরা ওই জায়গাটায় সরকারি দলকে অনুরোধ করবো—জাতিকে মুক্তি দেয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে। যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভেতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে ওই দেশের প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে। আমরা বিশ্বাস করি।’

গণভোট প্রসঙ্গে বলেন, ‘গণভোটে ৬৮ শতাংশের ওপর ভোটার ভোট দিয়েছেন। গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন। তার মানে তারা সংস্কার চান। আপনারা দেখেছেন ১৭ ফেব্রুয়ারি যখন আমরা শপথ নিই, আমরা কিন্তু দুটো শপথ নিয়েছি। আমাদেরকে দাওয়াতও সেভাবে দেওয়া হয়েছে। একই দিনে পাশাপাশি সময় দুটো শপথ অনুষ্ঠিত হয়। একটা সংসদ সদস্য হিসেবে। আরেকটা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে।’

সিরু

৩ মাস আগে

'স্বাধীনতা বিরোধী জঙ্গি রাজাকার বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদল', স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের জন্য এটা ভয়াবহ বিপদের সংকেত। এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ।

সিরু

৪ মাস আগে

নতুন ভয়ের কারণ
'স্বাধীনতা বিরোধী জঙ্গি রাজাকার বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদল', স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের জন্য এটা ভয়াবহ বিপদের সংকেত।

সিরু

৪ মাস আগে

নতুন ভয়ের কারন হচ্ছে
'স্বাধীনতা বিরোধী জঙ্গি রাজাকার বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদল', স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের জন্য এটা ভয়াবহ বিপদের সংকেত।

মন্তব্য করুন