ঝিনাইদহ–৪ আসনে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি শিট উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এগুলো জব্দ করেন।
এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রাতে কালীগঞ্জের সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট আসেন। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা তাঁর কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে সই করিয়ে নেন। পরে দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে সই করেন। বাইরে এসে ধানের শীষ প্রতীকের ওই পোলিং এজেন্ট ফাঁকা রেজাল্ট শিটে সই করার কথা জানান। তখন বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, সাধারণত নিয়ম রয়েছে ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা আগে থেকেই সেটি করিয়েছেন, যেটা ঠিক হয়নি। ওই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ঝিনাইদহে ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ১৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

নুরে আলম মুকতা
৩ মাস আগেওই কর্মকর্তা কাজ এগিয়ে নিতে চেয়েছিলেন , এটি উনার ঠিক হয়নি । বোকা মহিলা ।
রেজাল্ট সীট আগে সই করাবেন কেন ?
এজেন্টদের কোন কাগজ বা খামে আগের রাতে সই নেয়া আইন সম্মত নয় ।
উনার মনে রাখা উচিত ছিল ১২ ফেব্রুয়ারীর নির্বাচন রাতের ভোট নয় ।
প্রত্যাহার করা সঠিক হয়েছে