কুমিল্লায় রেল ক্রসিংয়ে উঠে পড়া বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২, আহত ১০
ছবি: সংগৃহীত

কুমিল্লায় রেল ক্রসিংয়ে উঠে পড়া বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২, আহত ১০

ফন্ট সাইজ:

কুমিল্লায় রেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১২ জনের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মামুন স্পেশাল পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষীপুরের দিকে যাচ্ছিল।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রাত ৩টার কিছু আগে ট্রেনের সঙ্গে বাসের দুর্ঘটনার সংবাদ পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশও আসে। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অজয় ভৌমিক গণমাধ্যমকে বলেন, ‘ভোর ৪টার দিকে হতাহতদের হাসপাতালে আনা হয়। ১২ জনকে আমরা নিহত অবস্থায় এখানে পাই।’

Biplob

২ মাস আগে

ব্যাটারি রিক্সার কোনো ট্যাক্সটোকেন বা পেপার কিছুই নাই , যে চালায় তার কোনো ড্রাইভিং লাইসেন্সও নাই অথচ মহাসড়কে নিয়মনীতির তোয়াক্কা না করে দেদারছে চলছে। অথচ মহাসড়কে কাগজপত্র ও লাইসেন্স ছাড়া একটা মোটর সাইকেলও চালানো যায় না। মানুষ অনেক প্রশিক্ষণ নিয়ে একটা লাইসেন্স পায়। কিন্তু বকলম লোকেরা ব্যাটারি রিক্সা নিয়ে মহাসড়কে নেমে পরে। মহাসড়ক থেকে ব্যাটারি রিক্সা অবিলম্বে অপসারণ করা উচিত।

Farid Uddin Masud

২ মাস আগে

মানুষ মরে বড় গাড়ি একসিডেন্টে আর সিলেটের প্রশাসন পরে আছে ব্যাটারি রিকশার পেছনে।

মন্তব্য করুন