ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই আইনজীবীর নাম মো. নয়ন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন।
