আফ্রিকান কাপ অব ন্যাশনস (অ্যাফকন) ফাইনালের দুই মাস পেরিয়েছে। বিতর্কিত সেই ম্যাচটির এতদিন পর ফলাফল পাল্টে দিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। রাবাতে গত ১৮ই জানুয়ারি ১-০ গোলে জয়ী হওয়া সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে!
ফাইনালের শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে উঠে যান সেনেগালিজ খেলোয়াড়রা। বিতর্কিত সেই কাণ্ডের জন্যই মূলত ফল পাল্টে দেয়া হলো। কাফের বিবৃতিতে বলা হয়, সেনেগালকে ‘ফাইনাল ম্যাচ পরিত্যাগকারী’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ‘৩–০ ব্যবধানে ম্যাচের ফল মরক্কোর পক্ষে নথিভুক্ত করা হয়েছে।’
