ইত্তিহাদে রূপকথা লেখা হলো না ম্যানচেস্টার সিটির। দ্বিতীয় লেগে লড়াই করে জয়ের মুখও দেখলো না ইংলিশ জায়ান্টরা। ২-১ গোলের জয়ে দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। এদিন অল হোয়াইটদের দুটি গোলই করেন ভিনিসিয়ুস জুনিয়র। ১০ জনের দল নিয়ে শুধু একটি গোলই শোধ দিলে পারে সিটিজেনরা।
ঘরের মাঠে সুবিধা করতে পারেনি চেলসিও। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রথম লেগেই ৫-২ গোলের হারের পর ফিরতি লেগেও ব্লুদের হার ৩-০ গোলে। কোনো ইউরোপিয়ান দুই লেগের ম্যাচে চেলসির ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের হার এটি। এবং ইউরোপিয়ান নকআউট টাইয়ে এবারই প্রথম আট-আটটি গোল হজম করলো ইংলিশ জায়ান্টরা!
সেই অর্থে রোমাঞ্চ দেখা যায় স্পোর্টিং সিপি ও বোডো/গ্লিমটের মধ্যকার ম্যাচে। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকা নরওয়েজিয়ান ক্লাবটি পর্তুগালে গিয়ে আর পারেনি। ফিরতি লেগে সিপির জয় ৫-০ গোলে। ১৯৮২-৮৩ মৌসুমের পর এবারই প্রথম শেষ আটে উঠলো পর্তুগিজ ক্লাবটি।
লেভারকুসেনের মাঠে ১-১ গোলে ড্র করে ঘরের মাঠে ২-০ গোলে জয়ে তুলে নেয় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে কোয়ার্টারে খেলবে গানাররা।
