রমজানের শেষ ভাগে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে এখন ঈদের আমেজ। নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশিদের কেনাকাটায় জমে উঠেছে ঈদ বাজার। এছাড়া দেশে আত্মীয় স্বজনের সাথে ঈদে আনন্দ ভাগাভাগি করতে পাঠিয়েছেন বিপুল পরিমাণ রেমিট্যান্স ।
ঈদকে সামনে রেখে মেলার বাইরেও গ্রাহকদের চাহিদার প্রতি খেয়াল রেখে নিত্য নতুন পোশাকের পশরা সাজিয়েছেন ব্যবসায়ীরা । ছেলেদের পাঞ্জাবি পায়জামা শার্ট, টি -শার্ট মেয়েদের শাড়ি ড্রেস, বোরকা, গহনাসহ বিভিন্ন ডিজাইনের পোশাকের সমারোহ দেখা গেছে । নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়। এছাড়া বিভিন্ন এলাকা চলছে ঈদ মেলা । ব্রঙ্কসে ঈদ মেলার আয়োজক ফারজানা ইসলাম জানান, মেলাতে বাংলাদেশের পোশাকের পাশাপাশি ভারত ও পাকিস্তান থেকেও নানা ধরনের পোশাক আসছে । অনেকেই স্বপরিবারে এসব ঈদ মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য ঈদ উপহার কেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন । বিশেষ করে শিশুদের ঈদের কেনাকাটায় বাবা–মায়েদের উৎসাহ বেশি। ঈদের আগ মুহূর্তে মেলাতে এসে দেশীয় ঈদের বাজারের মতো আমেজ অনুভব করছেন অনেকে । বিহঙ্গ প্রিন্টার্সের কর্ণধার মামুন রশীদ জানান পরিবার নিয়ে ঈদ শপিং করতে এসেছেন। আগে বাংলাদেশীরা কম ছিল তাই দূরে গিয়ে শপিং করতে হতো, এখন নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশী কাপড়ের দোকান রয়েছে। যেখানে দেশী কাপড় পাওয়া যায়।
শুধু পোশাকই নয়, জুয়েলারি আর ঈদের খাবারের প্রস্তুতিতেও ব্যস্ত অনেকে। বাংলাদেশী গ্রোসারি স্টোরগুলোতে সেমাই, খেজুর, মশলা ও বিভিন্ন খাবারের উপকরণ কেনার ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে ঈদকে সামনে রেখে শুধু কেনাকাটাই নয়, দেশে অর্থ পাঠানোর প্রবণতাও বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। নিউ ইয়র্কস্থ সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন জানান জানুয়ারি থেকে রেমিট্যান্সে মার্কিন সরকারের নির্ধারিত টেক্স চালুর পরও প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা।
প্রবাসে ঈদ মানে শুধু নতুন পোশাক বা কেনাকাটার আনন্দ নয়—এর সাথে জড়িয়ে আছে দেশের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি দায়িত্ব আর নাড়ির টান। তাই বাজারের ভিড়ের পাশাপাশি বাড়ছে রেমিট্যান্সের প্রবাহও। হাজার মাইল দূরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা এভাবেই ধরে রাখছেন ঈদের প্রকৃত আনন্দ—এমনটাই বলছেন বিশেষজ্ঞরা
যুক্তরাষ্ট্রে জমে উঠেছে বাংলাদেশিদের ঈদ বাজার
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
প্রবাস
৪ মাস আগে
১৮ মার্চ (বুধবার), ২০২৬, ৯ঃ৪৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
