কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে ডিবির গুলশান বিভাগ তাকে গ্রেপ্তার করে। বিকালে ডিবি পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালায় ডিবি গুলশান বিভাগের একটি দল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকালে টিংকু পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি তিনি স্বপ্নে দেখেছিলেন, ডিবির অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তিনি অনেকের সঙ্গে শেয়ারও করেছিলেন।
