কাঠমান্ডু গেলেন সানজিদা

কাঠমান্ডু গেলেন সানজিদা

ফন্ট সাইজ:

নেপালের নারী ফুটবল লীগে খেলতে কাঠমান্ডুতে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার সানজিদা আক্তার। গতকাল দুপুরে তিনি ঢাকা ছাড়েন। লীগে ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন বাংলাদেশের এই মিডফিল্ডার। সানজিদার ক্লাবের ম্যাচ রয়েছে আজ। তবে এই ম্যাচে সানজিদার খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। এ নিয়ে সানজিদা বলেন, ‘কালকে (আজ) হয়তো নাও খেলা হতে পারে। আরো কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।’

বাংলাদেশের নারী ফুটবলাররা মালদ্বীপ, ভারত ও ভুটানের লীগে খেলেছেন। তবে তাদের নেপালের লীগে খেলা হয়নি। এ নিয়ে সানজিদা বলেন, ‘ভুটান ও ভারতের লীগে খেলেছি। নেপালের লীগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লীগের পারিশ্রমিক একটু বেশি।’ সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময়কার নির্ভরযোগ্য ফুটবলার। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় পরে আর দলে ডাক পাননি। ঘরোয়া ও বিভিন্ন লীগ খেলাই এখন তার ভরসা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন