পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতি করে না। কিন্তু আবারো প্রমাণিত হলো বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করছেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে ফিরিয়ে আনতে, বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে করতে তিনি কাজ করে যাচ্ছেন। রোববার নগরকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি নগরকান্দার আলগা দিয়া থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা সড়কের কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করে নগরকান্দার বিশ্বরোডের আলগা দিয়া মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড, মোদ্দাররেছ আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুর রহমান টুলু, নগরকান্দা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলীমুজ্জামান সেলু মিয়া, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, নগরকান্দা পৌর যুব দলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, নগরকান্দা উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম বাবু, যুবনেতা নাজমুল হোসেন রাজু সহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
