বিশ্বের সবকিছু পরিবর্তন হলেও কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামীদের চরিত্র পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, বিশ্বজুড়ে আবহাওয়া, পরিবেশ, ঋতু, মানুষের আচার-আচরণ ও কৃষ্টি-কালচারের পরিবর্তন হয়। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামীদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। তারা চরিত্রগতভাবেই জ্বালাও-পোড়াও, আগুন, নৈরাজ্য, নাশকতা, ভাঙচুর, হত্যার রাজনীতিতে বিশ্বাসী। রোববার মেঘনায় কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ‘অপকর্ম, অনিয়ম, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার ষড়যন্ত্রের’ প্রতিবাদে মোটর শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। ড. মারুফ হোসেন বলেন, রাজনৈতিক মাফিয়া ও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী পালিয়ে যাওয়া তাদের নেত্রীর ফিরে আসার দুঃস্বপ্নকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বার্থবিরোধী এসব কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম এই সদস্য বলেন, বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জনমনে জোরালো হচ্ছে। আওয়ামী লীগ সরকারে কিংবা বিরোধী দলে যেখানেই থাকুক না কেন, তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে না। বিগত ১৬ বছর দলটি ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশকে চরম ক্ষতিগ্রস্ত করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও আন্দোলনের নামে তারা দেশের সম্পদ ধ্বংস এবং অরাজকতা তৈরি করে জনজীবন দুর্বিষহ করে তোলে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী দেশের যেখানেই নাশকতার চেষ্টা করবে, সেখানেই সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সবার আগে বাংলাদেশ চেতনার সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সক্ষম হবেন বলে দেশের জনগণ বিশ্বাস করে। মোটর শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলে মেঘনা বিএনপির আহবায়ক
আবদুল অদুদ মুন্সী, সদস্য সচিব সালাউদ্দিন সরকার ও উপজেলা যুবদলের সভাপতি আতাউর রহমান ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্বের সবকিছু পরিবর্তন হলেও ফ্যাসিস্ট আওয়ামীদের চরিত্র পরিবর্তন হয় না: খন্দকার মারুফ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
অনলাইন
৩২ মিনিট আগে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬, ৬ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
