ইয়েমেনে বাড়ছে সৌদি জোটের হামলা, টার্গেট বেসামরিক অবকাঠামো

ইয়েমেনে বাড়ছে সৌদি জোটের হামলা, টার্গেট বেসামরিক অবকাঠামো

ফন্ট সাইজ:

ইয়েমেনে হামলা আরও জোরদার করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। দেশটির বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিদিনই এই হামলা চালানো হচ্ছে। ইয়েমেনের হুদায়দা বন্দরের জ্বালানি তেলের ট্যাংক ও যোগাযোগ টাওয়ারে আঘাত হেনেছে জোটটি। এছাড়া হুদায়দার দক্ষিণে মোখা শহরের বিদ্যুৎ জেনারেটরগুলোকেও টার্গেট করা হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

সৌদি হামলার জবাবে হুতিরা সৌদি আরবের খামিস মুশাইত অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। হুতিরা জানায়, সৌদি আরব যদি ইয়েমেনের বিমানবন্দরগুলোতে হামলা চালায়, তবে তারাও পাল্টা জবাবে সৌদি বন্দর ও বিমান চলাচল স্থাপনাগুলোকে টার্গেট করবে।

গত এক সপ্তাহে হুতিরা জেদ্দা বন্দরে হামলা চালিয়েছে। সৌদি আরব সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত দেশটির সব সমুদ্রবন্দরে হামলার পরিকল্পনার কথাও জানায় তারা। অন্যদিকে, সৌদি আরবের দাবি, তারা কেবল সেইসব কারখানায় হামলা চালাচ্ছে যেখানে সৌদি আরবের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরি করা হয়।